গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

হজ পালনে গিয়ে সৌদিতে ১১ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ
জুন ১৩, ২০২৩ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ১১ জন বাংলাদেশি মারা গেছেন। এরা সবাই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন এবং রীতি অনুযায়ী মক্কায় মারা যাওয়া মুসল্লিদের সেখানেই দাফন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে, পবিত্র হজ পালন করতে আসা মুসুল্লিরা সাধারণত সৌদি আরবের প্রতিকূল আবহাওয়া ও কিছুটা ভিন্ন পরিবেশের কারণে প্রতিবছরই স্বাস্থ্যগত নানা সমস্যায় ভোগেন। এমনকি এতে অনেকের মৃত্যুও হয়। চলতি বছরও হজ পালনে গিয়ে মক্কাতে ১১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। যদিও এদের সবারই স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন-  জুলাই থেকে ৫ কেজি যুক্ত হবে চাল টিসিবির পণ্যেঃ বাণিজ্যমন্ত্রী 

চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৭৪ হাজার বাংলাদেশি। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর ১ লাখ ২২ হাজার ২২১ বাংলাদেশির হজ পালনের করার কথা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পালিত হবে পবিত্র হজ।

হজযাত্রীদের জন্য সৌদি সরকারের পক্ষ থেকে মক্কা ও মদিনা উভয় স্থানেই জরুরি স্বাস্থ্যসেবার সব ব্যবস্থা রয়েছে। এছাড়া বাংলাদেশিদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এ দুই স্থানেই ২৪ ঘণ্টা সেবা দিতে নিয়োজিত আছে বিশেষ মেডিকেল টিম।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5920

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…