গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

দোহাজারী সড়কের নাম পরিবর্তন করায় মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ

জোবাইর বিন জিহাদী, চট্টগ্রামঃ
মে ২, ২০২৩ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি দোহাজারী সড়ক বিভাগের নাম পরিবর্তন করে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ করায় মানবন্ধন ও সমাবেশ করেছে দোহাজারী নাগরিক কমিটি নামক একটি সংগঠন।

এসময় মানববন্ধনের এক পর্যায়ে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কুশপুত্তলিকা দাহ করেন তারা।

মঙ্গলবার (২ মে) বিকেলে উপজেলার দোহাজারী পৌরসভার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন হাজারী মার্কেট চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন-    কিশোরগঞ্জে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত

মানববন্ধনে দোহাজারী নাগরিক কমিটির সহ-সভাপতি আলী আকবর, আব্দুল্লাহ আল নোমান বেগের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক কমিটির সদস্য আব্দুস শুক্কুর, নাছির উদ্দিন বাবলু, নবাব আলী, লোকমান হাকিম, ওসমান আলী ভুট্টু, ফয়সাল মনছুর, এ.কে.এম. বাদশা, বিষ্ণুযশা চক্রবর্ত্তী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা দোহাজারী সড়কের নাম পরিবর্তন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং দ্রুত নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবি করে।

মানববন্ধন শেষে দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহয়ের কুশপুত্তলিকা দাহ করেন এবং সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন