গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

পুকুর থেকে ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর সীমানা পিলার, বাড়ি থেকে শীবলিঙ্গ উদ্ধার

নয়ন হাসান, বিরামপুর (দিনাজপুর):
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের বিরামপুরে পুকুরে মাছ ধরার সময় ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর ১৮১৮ সালের একটি সীমানা পিলার উদ্ধার করা হয়েছে। একই দিনে উপজেলার একটি বাড়ি থেকে পাথরের শীব লিঙ্গ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের ২নং ওয়ার্ডের জোলাগাড়ী লুৎফর রহমানের পুকুর থেকে সীমানা পিলার এবং দোশরা পলাশ বাড়ি এলাকার শ্যাম বর্মনের বাড়ি থেকে শীবলিঙ্গ উদ্ধার করা হয়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

থানার উপ-পরিদর্শক তুহিন বাবু বলেন, মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে জোলাগাড়ী এলাকার লুৎফর রহমানের পুকুরে বেশকিছু জেলে মাছ ধরতে নামে।

আরও পড়ুন-    শরীয়তপুর শিক্ষার্থীকে খুনের হুমকি দিয়ে স্কুলের শহীদ মিনার ভাংচুরের অভিযোগ

এসময় জালের মধ্যে সীমানা পিলার আটকা পড়ে। জালটি পাড়ে উঠার পর সীমানা পিলারটি দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এদিকে একই সময় উপজেলার দোশরা পলাশ বাড়ি এলাকায় শ্যাম বর্মনের বাড়ি থেকে একটি পাথরের শিব লিঙ্গ উদ্ধার করা হয়।

জানতে চাইলে, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, স্থানীয় দেওয়া খবরে ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর একটি সীমানা পিলার এবং একটি শীব লিঙ্গ উদ্ধার করা হয়েছে। বর্তমানে থানা হেফাজতে রয়েছে। আইন অনুযায়ী প্রত্নতাত্তিক অধিদপ্তরে জমা করা হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…