গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

জঙ্গি ছিনিয়ে নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাঃ র‌্যাব ডিজি

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
ডিসেম্বর ২৩, ২০২২ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার আদালত পাড়া থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বলা যায় মন্তব্য করে র‍্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছি।

আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

র‍্যাব মহাপরিচালক আরও বলেন, রাজনৈতিক অপশক্তি রুখতে আমরা বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা বিঘ্ন হতে পারে এমন কোনো অবস্থা সৃষ্টি হতে দেওয়া যাবে না। আর আসছে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের সার্বিক দিক মনিটরিং করা হচ্ছে।

আরও পড়ুন-    লক্ষ্মীপুর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এড. হাছিবুর রহমান

তিনি আরও বলেন, বিভিন্ন পয়েন্টে স্ট্রাইকিং ফোর্স, ডগ স্কোয়ার্ড, বোম ডিসপোজাল ইউনিট, কমান্ডো ফোর্স দায়িত্ব পালন করবে। মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেক করা হবে আগতদের।

সম্মেলন ঘিরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হতে পারে এবিষয়ে তিনি বলেন, এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে লোকজনকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সম্মেলন নির্বিঘ্ন করতে ট্রাফিক ব্যবস্থাপনাও আমরা ঢেলে সাজিয়েছি। যা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নিশ্চিত করবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…