গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

শুক্রবার নিজ জেলা লক্ষ্মীপুর আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ
  • Md-Ismail-Zabihullah প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ

    প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ

Link Copied!

নিজ জেলা লক্ষ্মীপুরে একদিনের সরকারি সফরে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং নিজ এলাকার পারিবারিক কর্মসূচিতে অংশগ্রহণসহ একাধিক কার্যক্রম রয়েছে তার সফরসূচিতে।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জারি করা এক সরকারি পত্রে এ তথ্য জানানো হয়।

সফরসূচি অনুযায়ী সকাল ৬টায় তিনি ঢাকার নিজ বাসভবন থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। সকাল ৯টা ৩০ মিনিটে লক্ষ্মীপুর সার্কিট হাউসে উপস্থিত হওয়ার কথা রয়েছে তার।

সকাল ১০টায় জেলা প্রশাসক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন উপদেষ্টা। এরপর দুপুর ১২টায় কমলনগর উপজেলার দক্ষিণ চরকাদিরা এলাকায় মোক্তার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে দুপুর ১২টা ৪৫ মিনিটে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় ও পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত সম্পন্ন করবেন।

বিকেল ৩টায় তিনি মোক্তার বাড়ি থেকে পুনরায় লক্ষ্মীপুর সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেবেন এবং বিকেল ৪টায় সার্কিট হাউসে উপস্থিত হয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

পরে সন্ধ্যা ৭টায় সার্কিট হাউস থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে রাত ১০টায় ঢাকার নিজ বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে।

সরকারি পত্রে আরও উল্লেখ করা হয়, সফরকালে উপদেষ্টা সরকারি গাড়িযোগে (সড়ক পথে) যাতায়াত করবেন। এ সফর উপলক্ষে ঢাকা, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়গণকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

এটি একটি সরকারি সফর হিসেবে উপদেষ্টার সহকারী একান্ত সচিব জনাব বীর সোলায়মান সার্বক্ষণিক সমন্বয় করবেন বলেও পত্রে উল্লেখ রয়েছে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6018

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…