গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

চাঁদা না পেয়ে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের কচুয়া উপজেলায় চাঁদা না দেওয়ায় মো. আলম হোসেন (৬২) নামের এক সাবেক ইউপি সদস্যকে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে গোপালপুর ইউনিয়ন শ্রমিকদলের এক নেতার বিরুদ্ধে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কচুয়া উপজেলার ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। পরবর্তীতে আহত আলমকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে স্বজনরা।

আহত মো. আলম হোসেন কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের ৭নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। অপরদিকে চাঁদা দাবি করা ওই ব্যক্তি নিজেকে গোপালপুর ইউনিয়ন শ্রমিকদলের নেতা দাবি করেছেন।

আহত আলম হোসেন জানান, শ্রমিকদলের নেতা দাবি করে জামাল শেখ দীর্ঘদিন ধরে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন সময় হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। এদিন সকালে তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে জামাল শেখ লোকজন নিয়ে এসে তার ওপর হামলা করে। এতে আলমের হাত ও পায়ে গুরুতর জখম হয়। এই ঘটনার সুষ্ঠু বিচার চায় আলম।

আলম হোসেন আরও বলেন, জামাল শেখ শুধু আমার কাছেই নয়, আমার মতো আরও অনেকের কাছেও সে চাঁদা দাবি করছে। টাকা না দেওয়ায় আমার ওপর হামলা করেছে।

মারধরের বিষয়ে গোপালপুর ইউনিয়ন শ্রমিকদলের নেতা দাবি করা জামাল শেখ বলেন, আলম আওয়ামী লীগের লোক ছিল। সকালে ধানের শীষের মিছিল নিয়ে আসছিলাম, অনেক লোক দেখে ভয়ে দৌড়ে পালাতে গিয়ে পড়ে আহত হন আলম। আমি তার কাছে কোনো চাঁদা চাইনি।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, আলমের পরিবারের লোকজন থানায় এসে মারধরের বিষয়টি জানিয়েছেন। এজাহার দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5852

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন