গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রায়পুরে ৫০ প্রজেক্টের বিজ্ঞান ও প্রযুক্তিমেলা-বিজ্ঞান অলিম্পিয়াড সমাপ্ত

রায়পুর, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

“ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কার; স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার” এই স্লোগানকে ধারণ করে লক্ষ্মীপুরের রায়পুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড সমাপ্ত হয়েছে।

বৃহস্পতিবার কেরোয়া ইউপির মালি বাড়ী স্থানে মোল্লা মোহাম্মদ আবদুল কাদের একাডেমীর (এমএম একাডেমি) আয়োজনে দিনব্যাপি এ মেলা সমাপ্ত করা হয়েছে।

এমেলায় একাডেমী প্রাঙ্গণে সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ২৭টি স্টলে প্রায় ৫০টি প্রজেক্ট প্রদর্শিত করা হয়েছে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সাইফুল হক।

আরও পড়ুন-   ভিসা নীতি যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার, আমাদের বলার কিছু নেইঃ স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমির হোসেন, মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামছুত্তাওহীদ, ইসহাকীয়া মৈত্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ নুরনবী, মানছুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম চৌধুরী।।

অনুষ্ঠানটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হারুনুর রশিদের পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, আজরাফ সানি, রাবেয়া আক্তার, আকলিমা মুন্নীসহ শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্ঠায় ব্যতিক্রমী আয়োজনটি সাফল্যমণ্ডিত হয়। আগত অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের ভুঁয়সী প্রশংসা করেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…