গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

‘ঋণের চাপে’ গলায় ফাঁস দিয়ে আওয়ামী লীগ নেতার আত্মহত্যা

তাবারক হোসেন আজাদঃ
আগস্ট ২৮, ২০২৩ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে বাড়ির গাছের সঙ্গে সানা উল্লাহ (৫৮) নামের এক আওয়ামী লীগ নেতার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এনজিওর ঋণের টাকা শোধ করতে না পাড়ায় তিনি মানসিক চাপে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। গতকাল রবিবার (২৭ আগস্ট) রাতেও দুজন এনজিও কর্মী কিস্তির টাকার জন্য তাঁর বাড়িতে বসে ছিলেন বলে পরিবার জানিয়েছে।

সোমাবার সকালে (২৮ আগস্ট) উপজেলার বামনী ইউনিয়নের পূর্ব সাগরদী গ্রামের কাজী বাড়ী থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা। মৃত সানা উল্লাহ একই এলাকার মৃত শাহাদাত উল্লাহ ছেলে ও সাগর্দী গ্রামের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি পদে ছিলেন।

সানা উল্লাহ বাড়ির পাশে চা দোকান করে সংসার চালাতেন। তিনি পৈতৃক সূত্রে পাওয়া দুই শতক জমির ওপর ঘর করে স্ত্রী ও তিন ছেলে এবং দুই মেয়ে নিয়ে বসবাস করতেন।

আরও পড়ুন-   গাইবান্ধায় নারী নির্যাতন বন্ধে মহিলা ফোরামের মিছিল সমাবেশ

পরিবারের সদস্যরা জানান, মেয়ের বিয়ে, ছেলেকে বিদেশ পাঠানো এবং পরিবারের ব্যয় বাড়তে থাকায় গত এক বছর ধরে রায়পুরের মীরগঞ্জ বাজারে অবস্থিত বেসরকারি এনজিও সংস্থা প্রজন্ম, রিক ও এসো গড়ি উন্নয়নসহ ১৪টি এনজিও থেকে ঋণ নেন চা দোকানি সানা উল্লাহ। কয়েকদিন ধরে রিক, প্রজন্ম ও এসো গড়ি উন্নয়নের ম্যানেজার তাদের সংস্থার ঋণ পরিষদে চাপ সৃষ্টি করেন সানাউল্লাহসহ তার পরিবরকে। এ ঋণ পরিশোধ নিয়ে হতাশাগ্রস্থ হয়ে পড়েন।

সোমবার সকালে সানাউল্লাহ তার চা দোকানে যান। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকাল নয়টার দিকে এক ব্যক্তি চা খেতে এসে তাঁর দোকানের শার্টার বন্ধ দেখেন। তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। পরে বসতঘরের পাশে পুকুর পাড়ে আম গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় সানা উল্যাহ মরদেহ ঝুলতে দেখেন। এলাকাবাসী সকাল ১০ টার দিকে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সানা উল্লাহর বড় ভাই আনসার উল্যাহ ও তাঁর ছেলে হৃদয় জানান, চারটি সংস্থা থেকে প্রায় ৫ লাখ টাকা ঋণ নিয়েছিলেন সানা উল্লাহ। ব্যবসা ভালো না চলায়, অভাবের কারণে তিনি ঠিকমতো ঋণের টাকা পরিশোধ করতে পারেননি। এ নিয়ে প্রায় সময় এনজিওর মাঠকর্মীরা বাড়িতে এসে কিস্তির টাকার জন্য বসে থাকতেন। কোনো কোনো এনজিওকর্মী গভীর রাত পর্যন্ত বাড়িতে অবস্থান নিতেন এবং অপমানজনক কথা বলতেন। গতকাল রোববার রাত ১২টা পর্যন্ত দুজন কিস্তির টাকার জন্য বাড়িতে অবস্থান নেন। এতে অপমান বোধ করেন সানা উল্যাহ। সকালে তাঁর ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে এবং অপমান সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন-   আখ চাষে রায়পুরে উপকূলে কৃষকদের হাসি

এঘটনায় এনজিও রিকের ম্যানেজার তরিকুল, এসো গড়ি উন্নয়নের ম্যানেজার সালাউদ্দিন ও প্রজন্মের ম্যানেজার সফিক উদ্দিন জানান, আমাদের সংস্থা থেকে ঋণ নিয়েছেন চা দোকানী সানা উল্লাহ। স্তির টাকা পরিশোধে তাকে ফোন দিয়েছি। কোন চাপসৃষ্টি করিনি।

ইউপি সদস্য মোঃ জাহিদুল আলম সুমন বলেন, ‘আওয়ামীলীগ নেতা সানা উল্যাহ চা বিক্রি করে যা আয় করতেন, তা দিয়ে কোনো রকমে সংসার চালাতেন। সম্প্রতি এক ছেলে বিদেশ পাঠানো ও এক মেয়েকে বিয়ে দিয়েছেন। এক ছেলের লেখাপড়া এবং সংসারের ব্যয় মেটাতে তিনি কয়েকটি এনজিও এবং কয়েকজন ব্যক্তির কাছ থেকেও সাপ্তাহিক পরিশোধের শর্তে টাকা ধারও নেন। ঋণের চাপে হতাশাগ্রস্ত হয়ে পড়ায় সানা উল্যাহ আত্মহত্যা করেন।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘বসতঘরের পাশে পুকুর পাড়ে আম গাছে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় সানা উল্যাহর মরদেহ উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন