গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বড়াইগ্রামে ডিজিটাল উদ্ভাবনী মেলা ৯ নভেম্বর

নাটোর জেলা সংবাদদাতাঃ
নভেম্বর ৭, ২০২২ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চত্বরে প্রথম ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে আগামি বুধবার (৯ নভেম্বর)।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ মারিয়াম খাতুন আজ সোমবার (৭ নভেম্বর) সকালে তারকার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ইউএনও সাংবাদিকদের জানান, “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

আরও পড়ুন-  একসঙ্গে শত সেতু উদ্বোধন অনন্য ঘটনাঃ প্রধানমন্ত্রী

ডিজিটাল নির্ভর সেবার প্রকৃতি অনুযায়ী মেলাতে থাকবে ৪টি প্যাভেলিয়ন। যার প্রথমটিতে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, দ্বিতীয়টিতে ডিজিটাল সেবা ও বিভিন্ন এ্যাপ, তৃতীয়টিতে হাতের মুঠোয় সেবা ও চতুর্থ প্যাভেলিয়নে থাকবে শিক্ষা, দক্ষতা ও কর্ম উন্নয়ন সহ ফ্রিল্যান্সিং বিষয়ক তথ্য-উপাত্ত এবং ডিজিটাল উপস্থাপনা।

এই মেলায় শিক্ষার্থী, উদ্যোক্তা সহ আগত দর্শনার্থীরা ডিজিটাল উদ্ভাবন সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করবে যা নিজেদের জীবনের অর্থবহ সাফল্য আনতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি মতামত প্রকাশ করেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5852

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন