গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

দুই মাস ধরে ধর্ষণ, আড়াই মাসের সন্তানকে নিয়ে বিপাকে কিশোরী

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতাঃ
অক্টোবর ২৯, ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর কলাপাড়ায় এক কিশোরীকে (১৮) ভয় দেখিয়ে প্রায় ২ মাস ধরে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক পালিয়ে থাকার চার মাস ২১ দিন পর ধরা পড়েছেন। এদিকে ধর্ষণের শিকার কিশোরীর গর্ভে জন্ম নেওয়া আড়াই মাস বয়সি ছেলেসন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন সেই কিশোরী। বিয়ের পর কিশোরীর শ্বশুরবাড়ির লোকজন ওই সন্তানকে মেনে নিতে চাচ্ছে না।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে কলাপাড়া থানা পুলিশ অভিযুক্ত ইয়াসিন হাওলাদারকে (৫০) ধাওয়া করে চর চান্দুপাড়া গ্রাম থেকে গ্রেফতার করে।

কলাপাড়া থানার এসআই মোঃ সাইফুল ইসলাম জানান, গত ৭ জুন তরুণীর মা বাদী হয়ে চর চান্দুপাড়া গ্রামের মৃত আজাহার হাওলাদারের ছেলে ইয়াসিন হাওলাদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

আরও পড়ুন-  ভারত-বাংলাদেশের মানুষের মধ্যকার সম্পর্ক রক্তের অক্ষরে লেখাঃ তথ্যমন্ত্রী

মামলায় উল্লেখ করেন, ওই কিশোরীর বাবা-মা প্রতিদিন রাতে বাড়ির পাশের খালে মাছ শিকার করেন। এ সময় ওই কিশোরী বাসায় একা থাকতেন। গত বছরের ১ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত রাতে ইয়াসিন হাওলাদার ওই কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। লোকলজ্জার ভয়ে কিশোরী এ ঘটনা পরিবারের কাউকে জানায়নি।

পুলিশ কর্মকর্তা জানান, চলতি বছরের ৪ মে ওই কিশোরীর অন্যত্র বিয়ে হয়। বিয়ের পর সে শ্বশুরবাড়ি চলে যায়। কিন্তু বিয়ের কয়েকদিন পর তার শারীরিক পরিবর্তন হতে শুরু হয় এবং অসুস্থ হয়ে পড়ে। শ্বশুর বাড়ির লোকজন তাকে চিকিৎসকের কাছে নিলে জানতে পারে সে সাত মাসের অন্তঃসত্ত্বা। ওইদিনই তরুণীকে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরে তরুণী তার পরিবারকে ঘটনা খুলে বলে। এ ঘটনায় তার মা কলাপাড়া থানায় মামলা করেন। ইয়াসিন পালিয়ে যায়।

বর্তমানে ওই কিশোরীর আড়াই মাস বয়সি এক পুত্র সন্তান রয়েছে। তিনি ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকছেন। তাকে নিয়ে তার পরিবার বিপাকে পড়েছেন।

এসআই সাইফুল ইসলাম আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াসিন দৌড়ে পুকুরে লাফিয়ে পড়ে পালিয়ে যাবার চেষ্টা চালায়। পুলিশ পুকুর থেকে তাকে গ্রেফতার করে এবং বিকালে তাকে থানায় নিয়ে আসে। শনিবার (২৯ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6070

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন