গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে অবৈধ জাল আটক

পিরোজপুর জেলা সংবাদদাতাঃ
অক্টোবর ২২, ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সরকারের নির্দেশনা মোতাবেক ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে পিরোজপুর জেলা ও কাউখালী উপজেলার বিভিন্ন নদীপথে “ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় বিশেষ অভিযান পরিচালনা ও স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।প্রতিদিনের মতো শনিবার (২২ অক্টোবর) মা ইলিশ রক্ষায় জেলার বিভিন্ন নদ নদীতে ঝটিকা অভিযান পরিচালনা করেন নৌবাহিনী ও মৎস বিভাগ। চলমান অভিযানে প্রায় ৭০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও চরগড়া জাল জব্দ করা হয়।

আরও পড়ুন- লক্ষ্মীপুরে রাতের অন্ধকারে যুবলীগের ‘পকেট’ কমিটি : বির্তকের শেষ নেই!

কাউখালী উপজেলার মৎস্য কর্মকর্তা ফনী ভূষন পাল শীর্ষ সংবাদকে জানান, আজকের অভিযানে প্রায় ৭০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও চরগড়া জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১৫ লক্ষ টাকার অধিক।

আটক এসব অবৈধ জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা, উপজেলা মৎস কর্মকর্তা ফনি ভূষন পাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, ভেটেরিনারি সার্জন ডাক্তার রোকনুজ্জামান সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনপ্রয়োগকারী সংস্থা ও নৌবাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে উপজেলার সন্ধ্যা নদীর তীরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

উল্লেখ্য, গত ০৭ অক্টোবর ২০২২ হতে শুরু হওয়া এ অভিযান আগামী ২৮ অক্টোবর ২০২২ পর্যন্ত চলবে। অভিযান পরিচালনাকালে স্থানীয় প্রশাসন ও নৌসদস্যরা প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ সংক্রান্ত সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও গণসচেতনতা সৃষ্টিতে যৌথভাবে কার্যক্রম পরিচালনা করবেন। এ অভিযান পরিচালনার ফলে দেশের নদ-নদীতে জাতীয় সম্পদ ইলিশের সংরক্ষণ ও প্রাচুর্য্য বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5671

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…