গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

গ্রিড বিপর্যয়ে জড়িতদের চাকরিচ্যুত করা হবে

নিজস্ব প্রতিবেদকঃ
অক্টোবর ১৫, ২০২২ ৭:৫৫ অপরাহ্ণ
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছবি: সংগৃহীত

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছবি: সংগৃহীত

Link Copied!

জাতীয় বিদ্যুৎ গ্রিডে যেসব কর্মকর্তা-কর্মচারী বিদ্যুৎ বিপর্যয়ের জন্য দায়ী, ইতোমধ্যে তাদের চিহ্নিত করা হয়েছে। দ্রুত তাদের চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শনিবার (১৫ অক্টোবর) কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাধন সোসাইটি’ আয়োজিত আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ঢাকা ও আশপাশের বিভিন্ন জায়গায় লোডশেডিং হচ্ছে। গ্রিড বিপর্যয়ের পর পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ পূর্বাঞ্চলে আসছে না। তাই লোডশেডিং বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। আমরা আশা করেছিলাম, হয়ত এ মাসে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে কিন্তু গ্রিড বিপর্যয়ের পর তা এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

আরও পড়ুন- মাছ, মাংস, ডিম উৎপাদনে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণঃ প্রধানমন্ত্রী

এসময় প্রতিমন্ত্রী নসরুল হামিদ আরও বলেন, দ্রুত ঢাকা ও পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা কাজ করছি। আমরা আশাবাদী, এক-দুই সপ্তাহের মধ্যে ঢাকা ও আশপাশের এলাকাগুলোকে লোডশেডিং মুক্ত করতে পারব। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনো আসেনি। পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেয়া হবে।

অনুষ্ঠানে কেরানীগঞ্জের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাঠের চারপাশে বৃক্ষরোপণ করতে বাধন সোসাইটির প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সহধর্মিণী ও বাধন সোসাইটির চেয়ারম্যান সীমা হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, বাধন সোসাইটির মহাসচিব রাজা মারুফ নেওয়াজ, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আসলাম প্রমুখ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5509

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন