গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মদনে হত্যাকারীদের ফাঁসির দাবীতে ভিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মদন (নেত্রকোণা) সংবাদদাতাঃ
সেপ্টেম্বর ২৭, ২০২২ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনার মদনে জামাইয়ের বাড়িতে শশুরের হামলায় দুইজন নিহত হওয়ার ঘটনায় জরিতদের ফাঁসির দাবিতে ভিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী ও ইমাম ওলামা পরিষদ।

মঙ্গলবার দুপুরে ইমাম ওলামা পরিষদ ফতেপুর শাখার উদ্যোগে উপজেলার রুদ্রশ্রী গ্রামে এ মানববন্ধন অনুষ্টিত হয়।

ঘন্টা ব্যাপি এ মানববন্ধনে বক্তারা পরিকল্পিত ভাবে রাতে হামলা চালিয়ে দুই জনকে হত্যা কারিদের মৃত্যুদন্ড দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা দেওয়ান মাসুম ইয়ার চৌধুরী, আজিজুল হক,ফতেপুর ইউনিয়নের ওলামা পরিষদের সভাপতি আব্দুল বাছির, তামিম আহম্মদ, মুফতি মোজাম্মেল হক সালেমী, সুলাইমান আহম্মদ, মুফতি হেলাল উদ্দীন প্রমূখ।

আরও পড়ুন- মেয়ের জামাই বাড়িতে শশুরের হামলা, নিহত দুই

এ সময় মদন থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম ও ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি ঘটনায় জরিতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।

এর আগে রবিবার রাতে পারিবারিক কলহের জেরে মেয়ে জামাই মোবারকের বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় শশুর আব্দুল মান্নান ও তার লোকজন। ঝগড়া থামাতে গিয়ে ছুরির আঘাতে যখম হয়ে ঘটনাস্থলে মারা যান প্রতিবেশী শফিকুল ইসলাম (৬০)। এ সময় আহত হয় আরো ৭ জন। পরে আহতদের মধ্য ইব্রাহীম (৮০), মোবারক হোসেন (২৫), মিনারা আক্তার (৫০), মাসুম মিয়া (১২) এর অবস্থা আশঙ্কা জনক থাকায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সোমবার সন্ধ্যায় আহত মোবারকের মা মিনারা আক্তার (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6104

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…