গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নৌকাডুবিঃ ২৪ জনের মৃত্যু, ২০ হাজার করে টাকা পাবে প্রত্যেকের পরিবার

পঞ্চগড় সংবাদদাতাঃ
সেপ্টেম্বর ২৫, ২০২২ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ের বোদা উপজেলায় করোতোয়া নদীতে নৌকাডুবিতে মৃত ২৪ জনের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ঘটনাস্থল থেকে এ ঘোষণা দেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সলেমান আলী।

এছাড়া এ ঘটনায় আহতদের পাঁচ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের মাড়েয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন- পঞ্চগড়ে নৌকা ডুবে নারী ও শিশুসহ কমপক্ষে ২৪ জনের প্রাণহানি

বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত জানান, এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনটি শিশু, ১১ জন নারী ও দুজন পুরুষ রয়েছেন।

এছাড়া আরও আটজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। তাদের মধ্যে পাঁচটি শিশু, এক নারী ও দুজন পুরুষ রয়েছেন।

এসআই শওকত আরও জানান, এখনো অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…