গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

জাতীয় নির্বাচনঃ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ
  • জাতীয় নির্বাচনঃ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার

    সংগৃহীত ছবি

Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই ২৯৯টি আসনের সবকয়টিতেই ব্যালট পেপার পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে নির্বাচনকে কেন্দ্র করে বিদেশি গণমাধ্যম কর্মীদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আখতার আহমেদ বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকেই সুষ্ঠু নির্বাচনের জন্যে কাজ করছে নির্বাচন কমিশন। শতভাগ শুদ্ধ ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি। আর নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চ্যালেঞ্জ ছিলো।’

ইসি সচিব বলেন, ‘২৯৯ আসনে সব ব্যালট পৌঁছে গেছে। ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে যাবার বিষয়ের প্রজ্ঞাপনটি আজ প্রত্যাহার করা হবে। ভোট গণনার ক্ষেত্রে পোস্টাল ব্যালটের গণনা সময়সাপেক্ষ, তবে কোনো অবস্থাতেই অতিরিক্ত বিলম্ব করা হবে না।’

তিনি আরও বলেন, ‘১১৫টি দেশের সাংবাদিকরা নির্বাচনের সংবাদ সংগ্রহের আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে ২১টি দেশের পর্যবেক্ষকরা এসেছেন পর্যবেক্ষণে।’

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে নির্বাচন আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আসনটিতে নির্বাচন স্থগিত করেছে ইসি।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5843

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…