গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

অতীতের ভুলত্রুটির জন্য তারেক রহমানের দুঃখপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ
  • অতীতের ভুলত্রুটির জন্য তারেক রহমানের দুঃখপ্রকাশ

    বাংলাদেশ টেলিভিশনে ভাষণ দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান | ভিডিও থেকে সংগৃহীত ছবি

Link Copied!

সরকারে থাকাকালে বিএনপির অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতে জনগণের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে এবং সে সময় কোনো ক্ষেত্রে ভুলত্রুটি হয়ে থাকতে পারে। সে জন্য তিনি দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন।

আজ সোমবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে দেওয়া ভাষণে তারেক রহমান এ কথা বলেন।

ভাষণে দেশবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, অতীতে আপনাদের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুলত্রুটি হয়েছে। সে জন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভাষণে তারেক রহমান ধানের শীষ প্রতীকে ভোট চান। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে ভিত্তি করে একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান।

জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র ‘মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা’ হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমান তাঁর ভাষণে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আমি আবারও আপনাদের সমর্থন চাই। আমি আপনি এবং আপনার পরিবারের সদস্যদের জন্য যে পরিকল্পনাগুলো গ্রহণ করেছি, প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য ধানের শীষে আপনাদের সমর্থন এবং ভোট চাই।

ভাষণে বিএনপির পরিকল্পনা ও প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্নীতি নিয়ন্ত্রণে কঠোর হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নে কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের কাছে রাষ্ট্র ও সরকারের দায়বদ্ধ রাখার কোনো বিকল্প নেই। রাষ্ট্র পরিচালনায় আপনাদের সমর্থন পেলে দেশের আগামী দিনের সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায়, বিএনপি সরকার ততটাই কঠোর হবে। দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠা হবে। দেশবাসীর কাছে এটি আমার অঙ্গীকার, বিএনপির অঙ্গীকার।

ন্যায়পরায়ণতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করে দেশবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি আপনারা ধানের শীষের প্রার্থীদের দায়িত্ব নিন। ১৩ তারিখ থেকে আপনাদের নির্বাচিত এমপিরা আপনাদের দায়িত্ব নেবেন। নির্বাচিত প্রতিনিধিরা আপনাদের দায়িত্ব ঠিকমতো পালন করছেন কি না, সেটি নিশ্চিত করার দায়িত্ব আমি নেব।

বিএনপি চেয়ারম্যান বলেন, ১২ ফেব্রুয়ারি যদি আপনাদের সমর্থন পাই, তাহলে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র থাকবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা। ১২ ফেব্রুয়ারি জনগণের বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার দিনে আমি আল্লাহর দরবারে ধানের শীষের বিজয় কামনা করি।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5843

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…