গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

মালয়েশিয়ায় আটককৃত বাংলাদেশিরা আইএসের সঙ্গে যুক্ত

আন্তর্জাতিক ডেস্কঃ
জুন ৩০, ২০২৫ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

মালয়েশিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে আটক হওয়া ৩৬ জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। দেশটির পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল জানিয়েছেন, আটককৃতদের কেউ কেউ আইএস-এর চরমপন্থি মতাদর্শে প্রভাবিত হয়ে সরাসরি উগ্রপন্থি কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

সোমবার (৩০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস।

মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল আরও জানান, এই চক্রের কয়েকজনকে সিকিউরিটি অফেন্সেস (স্পেশাল মেজারস) অ্যাক্ট ২০১২ (SOSMA)-এর আওতায় আটক রাখা হয়েছে। অন্যদিকে, কয়েকজনকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকিরা এখনো পুলিশের হেফাজতে রয়েছে এবং তাদের ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস এর প্রতিবেদনে আরও জানানো হয়, অভিযানে ধৃত ব্যক্তিরা মালয়েশিয়ায় অবস্থান করছিলেন এবং একটি সংগঠিত চরমপন্থি নেটওয়ার্ক গড়ে তুলছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা নিজ সম্প্রদায়ের মধ্যে সহিংস উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশে সরকার উৎখাতের লক্ষ্যে একটি সন্ত্রাসী সেল গঠনের চেষ্টা করছিলেন। এ লক্ষ্যে তারা অর্থ সংগ্রহেও জড়িত ছিলেন।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল জানিয়েছেন, এই নিরাপত্তা অভিযান শুরু হয় ২৪ এপ্রিল থেকে। সেলাঙ্গর ও জোহর প্রদেশে তিনটি ধাপে এই অভিযান চালানো হয়। এতে আটক হওয়া ৩৬ জনের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধে শাহ আলম ও জোহর বারু সেশন কোর্টে মামলা করা হয়েছে।

১৫ জনকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর ১৬ জন এখনও তদন্তাধীন রয়েছে। পুলিশ মহাপরিদর্শক ইসমাইল জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে শিগগিরই বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের গোয়েন্দা তথ্যে উঠে এসেছে, আটক এই বাংলাদেশি নাগরিকরা আইএস-এর আদলে একটি নতুন সন্ত্রাসী সেল গঠনের পরিকল্পনায় ছিলেন। তাদের লক্ষ্য ছিল চরমপন্থা বিস্তার, অর্থ সংগ্রহ ও দেশীয় রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করা।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…