গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

দেশে করোনায় আরও একজনের মৃত্যু

শীর্ষ সংবাদ ডেস্কঃ
জুন ২৭, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়ালো ২০ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় সারাদেশে ১৯৯ জনের করোনার নমুনা পরীক্ষা করে ১০ জনের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া যায়। এর মধ্যে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৫৫৫ জনের। এর মধ্যে ৫২৮ জনের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া গেছে। এই সময়ে মারা গেছেন ২০ জন।

এদিকে করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট ২০ লাখ ৫২ হাজার ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া দেশে করোনায় মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫১৯ জনে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…