গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ঋণের প্রলোভন দেখিয়ে ঢাকায় লোক জড়ো করার অভিযোগে লক্ষ্মীপুরে ৩ মামলা

শীর্ষ সংবাদ ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৪ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে বিনা সুদে লাখ টাকার প্রলোভনে ঢাকায় লোক জড়ো করানোর অভিযোগে সদর রামগতি ও কমলনগর থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে। এসব মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে আরও ৭৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। সদর থানার মামলায় প্রতারক সিন্ডিকেটের সদস্য নুর মোহাম্মদ ও তাঁর স্ত্রী রাশেদা বেগম,কমলনগর থানার মামলায় সাহাবুদ্দিন মিয়া ও মাহফুজ আলম ও রামগতির হাসিনা আক্তার, শিরীন আক্তার ও শিক্ষক মো. জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার আক্তার হোসেন। তিনি বলেন, প্রতারক চক্রের অন্যদের গ্রেপ্তারের অভিযান চলছে। এই চক্রের সবাইকে গ্রেপ্তার করা হবে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকায় সমাবেশে যোগ দিলেই মিলবে সর্বনিম্ন এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ। এমন প্রলোভনে ঢাকায় যাত্রাকালে রোববার রাতে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর ও সদরে তিন শতাধিক নারী-পুরুষ স্থানীয় জনতা ও পুলিশের হাতে আটক হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও সেনাবাহিনীর  সদস্যরা। পরে পুলিশ ছয়টি মাইক্রোবাস, সাতটি বড় বাসসহ শতাধিক ব্যক্তিকে আটক করে। পরে আটকদের জিজ্ঞাসাবাদ শেষে প্রতারণার মামলায় রামগতিতে সিন্ডিকেটের তিনজন, কমলনগরে দুইজন ও সদরে স্বামী-স্ত্রীসহ সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়। ঘটনার সঙ্গে জড়িত না থাকায় অন্যদের ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় প্রতারণার অভিযোগে মঙ্গলবার রাতে থানায় পৃথক তিনটি মামলা করা হয়। এর মধ্যে রামগতি থানায় পাঁচজনের নাম উল্লেখ করে আরও ২০ জনকে অজ্ঞাত আসামি করে আবু ইউসুফ বাদী হয়ে একটি মামলা করেন। সদর থানায় মামলা করেন সদর উপজেলার চর মনসা গ্রামের বাসিন্দা নজির উল্লাহর ছেলে মো. সেলিম। এই মামলায় আসামী করা হয় ২৮ জনকে। তাদের মধ্যে তিনজনের নাম এজাহারে থাকলেও ২৫ জন অজ্ঞাত রয়েছে। এ ছাড়া কমলনর উপজেলার বাসিন্দা ওমর ফারুক বাদী হয়ে ৩৫ জনকে আসামি করে থানায় আরও একটি মামলা করেন।

রামগতি, সদর ও কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন, আবদুল মোন্নাফ ও মো. তৌহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার সাতজনকে দুপুরে  আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁরা প্রতারণা সিন্ডিকেটের সদস্য। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…