গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

এ্যানি চৌধুরীর শুকনো খাবার পেল বানভাসি

শীর্ষ সংবাদ ডেস্ক
আগস্ট ২৯, ২০২৪ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন এ্যানির পক্ষ থেকে বানভাসিদের মাঝে শুকনো খাবার ও খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছে দলটির নেতাকর্মীরা। তার ধারাবাহিকভাবে দুই শতাধিক পানিবন্দী পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিদান চৌধুরী।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার রাজীবপুর এলাকায় বানভাসি মানুষের মাঝে এ শুকনো খাবার বিতরণ করা হয়।

এসময় জিদান চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রিভেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়েজ পাটোয়ারী, নাসিরুজ্জামান রাহাত,মোস্তাফিজুর রহমান, আরাফাত মেহেরাজ,রাশেদ হাওলাদার, সদস্য রিফাত চৌধুরী সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এদিকে ছাত্রদল নেতা জিদান চৌধুরীর বাবা বিএনপি নেতা মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ একইদিন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ সামগ্রী বিতরণ করতে দেখা গেছে।

উল্লেখ্য: বিএনপি নেতা এ্যানির উদ্যোগে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার বানভাসিদের মাঝে শুকনো খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বেশিরভাগ ত্রান সামগ্রী বিতরণ কালে এ্যানী চৌধুরী নিজেই উপস্থিত থাকেন।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন