গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

আগের স্টাইলে রাজনীতি চলবেনা : এ্যানি চৌধুরী

শীর্ষ সংবাদ ডেস্ক
আগস্ট ২৯, ২০২৪ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বন্যাদুর্গত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি’র) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান নামক এলাকায় এ ত্রান বিতরন করা হয়।

সমাবেশ ও ত্রাণ বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মুন্সি, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদ. বিএনপি নেতা আব্দুল হান্নানসহ যুবদল, ছাত্রদল, কৃষকদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এসময় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন ,আওয়ামী লীগ যে কাজ করেছে বিএনপি এ কাজ করতে পারবেনা। খবরদার আগের স্টাইলে রাজনীতি চলবেনা। কেউ যদি বিশৃঙ্খলা করতে চাও এলাকা ছেড়ে চলে যাও।

তিনি আরও বলেন , এর মধ্যে অনেকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ,কেউ মামলা খেয়েছে , কেউ হামলার শিকার হয়েছে, গুম হয়েছে ,খুন হয়েছে জিসানসহ অনেক নেতাকর্মী। যারা অত্যাচার করেছে নির্যাতন করেছে তাদের বিচার হবে এদেশে। তবে বিচারটা আইন অনুযায়ী হবে।

এরপর এ্যানি চৌধুরী চন্দ্রগঞ্জের আমানী লক্ষ্মীপুর গ্রামে যান এবং সেখানেও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন