গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

কমলনগর ইউএনও প্রশংসা ভাসছেন মানবিক কাজে

Link Copied!

টানা বৃষ্টি বন্যা পানিবন্দি থাকা স্বস্তির নিঃশ্বাস লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার বন্যা দুর্গত মানুষের পাশে ইউএনও অন্তত তিন হাজার পরিবার বন্যায় চরম ভোগান্তিতে পড়েছে। বন্যা কবলিত এলাকায় এরি মধ্যে দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট ৷

তবে দুর্গত মানুষের দুর্ভোগ কমাতে খাদ্যসহ মানবিক সহায়তা নিয়ে নিরলসভাবে বিরামহীন কাজ করে যাচ্ছেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র চন্দ্র দাস ৷ তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে বুক সমান পানির মধ্যে খাবার বিতরণ করছেন এবং পানি বিশুদ্ধ করন ট্যাবলেট ও জরুরি ঔষুধ দিয়ে যাচ্ছেন। দুর্গত মানুষের জন্য একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন কর্ম তৎপরতা এলাকায় প্রশংসা কুড়িয়েছে।সোস্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রশংসায় ভাসছেন ইউএনও। ছড়িয়ে পড়েছে ইউএনও ত্রান সহায়তা দেওয়া ছবি পোস্ট করে কমলনগর প্রেসক্লাবের অর্থ সম্পাদক দৈনিক দেশ রুপান্তর কমলনগর ও রামগতি প্রতিনিধি আমজাদ হোসেন আমু তার ফেসবুক ওয়ালে লিখেছেন, সত্যি মানবিক” ইউএনও” সব উপজেলায় পাওয়া যায় না।

বন্যার পানিতে ডুবে যায় পরিবার গুলো রান্নাঘর এখনও দুর্গত এলাকায় মানুষের চুলা জ্বালতে পারছে না। ইউএনও সুচিত্র চন্দ্র দাস গণমাধ্যমকে জানান, জেলা প্রশাসন থেকে পাওয়া
বরাদ্দ যথার্থ ভাবে বিতরণ করা হচ্ছে। উপজেলাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে এই প্রশ্নের জবাবে গণমাধ্যমকে ইউএনও জানান,আমরা কমলনগর উপজেলা বন্যায় দুর্গত মানুষের মাঝে নগদ অর্থ শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করেছি। এখনো আমাদের কার্যক্রম চলমান রয়েছে। বন্যা দুর্গত পরিস্থিতি যতদিন স্বাভাবিক হবে না ততদিন আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে৷ এছাড়াও দুর্যোগ মোকাবিলায় জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল পুলিশ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সাধ্যমত এগিয়ে এসেছে। আশা করছি আমরা এ মানবিক সংকট মোকাবিলা করতে পারবো। বন্যার পানি পুরোপুরি নেমে গেলে ঘরবাড়ি, রাস্তাঘাট, মৎস্যঘের, ক্ষেত খামারসহ উপজেলার যাবতীয় ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান ইউএনও।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন