লক্ষ্মীপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে (সদর) পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া তার ব্যক্তিগত উদ্যোগে দুই শতাধিক রোগীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করছেন। একসময় তিনি আর্থিক অসচ্ছল রোগীদের স্বজনদের হাতে নগদ অর্থ প্রদান করেন।
মঙ্গলবার (১৮ জুন) দুপুর দুইটার দিকে জেলা সদর হাসপাতালে গিয়ে দেখা যায় মেয়র মাসুম তার দুই হাতে খাবারের প্যাকেট নিয়ে রোগী ও স্বজনদের হাতে এবং বেডে পুঁছিয়ে দিচ্ছেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরূপ পাল, আওয়ামী লীগ নেতা মিঠু ভূঁইয়া, যুবলীগ নেতা রকি ভূঁইয়া, রতন ভূঁইয়া, ছাত্রলীগ শুভ ও স্বপনসহ প্রমুখ।
জানতে চাইলে মাসুম ভূঁইয়া জানান, প্রতিবছর রমজান ও কোরবানি ঈদের পরেরদিন হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মাঝে খাবার বিতরণ করে আসছেন। খাবার বিতরণের কার্যক্রম তাঁর অব্যাহত থাকিবে বলে জানানো হয়।
মেয়র মাসুম ভূঁইয়া অভিভূত হয়ে বলেন, অন্যদিনের চেয়ে আজকের হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা অনেক সুন্দর। একদিকে রোগীর সংখ্যা অন্যদিনের চেয়ে কম এর পাশাপাশি বর্তমান দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসারেরও আন্তরিকতার আছে বলে বুঝা যায়, হাসপাতালের পরিবেশ দেখে।


