গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুর শহর থেকে ২৪ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক :
জুন ১৩, ২০২৪ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

আসছে আগামী সোমবার (১৭ জুন) পবিত্র ঈদুল আযহা। এই দিনে কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘন্টার মধ্য অপসারণ করার নির্দেশ দিলেন লক্ষ্মীপুর পৌসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া।

বুধবার (১২ জুন) সকাল ১১ টায় পৌর পরিচ্ছন্ন কর্মীদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় মেয়র পরিচ্ছন্ন কর্মিদের মাঝে সুরক্ষা পোষাক বিতরণ করেন  এবং তাদের জন্য ঈদের আগের দিন  আলাদা করে পশু জবাই করা হবে বলেও জানান।

এসময় মেয়র আরও বলেন, “পবিত্র ঈদুল আযহার দিন পৌরসভার যে সকল নির্দিষ্ট স্থানে কোরবানির পুশু জবাই করা হবে সে সকল স্থান থেকে কোরবানি করা সকল পশুর বর্জ্য ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌর সচিব আলা উদ্দিন, কাউন্সিলর তাহের বিন সুমন পাটোয়ারী, সংরক্ষিত মিহলা কাউন্সিলর তাছলিমা আক্তারসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারিরা।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন