গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে টিকেট বিক্রি নিয়ে দুই কাউন্টারের মারামারি

নিজস্ব প্রতিবেদক :
জুন ৮, ২০২৪ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে টিকেট বিক্রি নিয়ে দুই কাউন্টারের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। শনিবার (৮ জুন) দুপুরে শহরের ঝুমুর এলাকায় এমন ঘটনা ঘটে।

মারামারির ঘটনায় ফাহিম ও জাহাঙ্গীর নামের দুই যুবককে ধরে এনেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিম স্টার লাইন পরিবহনের ঝুমুর কাউন্টারের ম্যানেজার ও জাহাঙ্গীর ঢাকা এক্সপ্রেসের ঝুমুর কাউন্টারের ম্যানেজার।

শনিবার দুপুরে এক যাত্রীর কাছে টিকেট বিক্রিকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতন্ড হয়। পরে জাহাঙ্গীরের ভাইয়েরা আসলে মারামারিতে রুপ নেয়। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ফাহিম ও জাহাঙ্গীরকে আটক করে থানায় নিয়ে আসেন।

লক্ষ্মীপুর সদর থানার এএসআই আশিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন