গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে অস্ত্র ও চোরাই মোটরসাইকেলসহ আটক ২

ইমরান হোসেন, চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে দেওপাড়া এলাকা থেকে অস্ত্র ও চোরাই মোটরসাইকেলসহ মোঃ রাসেল (২৪) ও মোঃ ইমরান (২১) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) ভোরে সদর উপজেলার চন্দ্রগঞ্জস্থ দেওপাড়া গ্রামের মৃত মানিক মিয়ার দো-চালা ঘর থেকে তাদের আটক করা হয়। পুলিশ বলছে, তাদের বিরুদ্ধে মোটরসাইকেল চুরিসহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ আছে।

এসময় পুলিশ তাদের কাছ থেকে বিদেশী পিস্তল উদ্ধার করে। আটককৃত রাসেল দেওপাড়া এলাকার খালেকের ছেলে এবং ইমরান একই গ্রামের তাজুল ইসলাম সুমনের ছেলে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, আটককৃতদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল ও ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া তাদের বিরুদ্ধে হত্যাসহ ৪টি মামলা রয়েছে। এঘটনায় থানায় মামলা হয়েছে। মামলা নং-৭, তারিখ- ৬/২/২৪সহ আলাদা ২টি মামলা করা হয়েছে।

এ দিকে, বিকেল সাড়ে ৩টায় জেলা পুলিশ সুপার (এসপি) তারেক বিন রশিদ প্রেসব্রিফিং করে সাংবাদিকদের বিস্তারিত জানান।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন