গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের হামলায় একজন নিহত গ্ৰেফতার- ২

গাইবান্ধা সংবাদদাতাঃ
নভেম্বর ১৪, ২০২৩ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুুরা গ্রামে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় এ ঘটনাটি ঘটেছে।

নিহত ব্যক্তি রমজান আলী (৪৫)। তিনি ওই গ্রামের সদেল হকের পুত্র। পুলিশ এ ঘটনায় দুুইজনকে আটক করেছে।

আরও পড়ুন—    মদনে টাকার হিসাব চাওয়ায় প্রবাসীকে পুড়ি হত্যার চেষ্টা

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান,উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুুরা গ্রামের সদেল হকের পুত্র রমজান আলীর সাথে তার চাচাতো ভাই শফিকুল ইসলামের দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে দুুইপক্ষের মধ্যে মারামারি শুরু হয়।

এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে রমজান আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ রমজান আলীর মরদেহ উদ্ধার ও ঘটনার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5509

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন