গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

গাইবান্ধায় জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

গাইবান্ধা সংবাদদাতাঃ
নভেম্বর ২, ২০২৩ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে বৃহস্পতিবার গাইবান্ধা জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘রক্তদানে হয়না ক্ষতি, চোখ ছুঁয়ে যাক চোখের জ্যোতি’।

সন্ধানী ডোনার ক্লাবের সহযোগিতায় গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল্লাহেল মাফির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মাহবুব হোসেন।

আরও পড়ুন—    নাটোরে খ্রিস্টান সম্প্রদায়ের ‘অল সোলস ডে’ পালিত

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা বিএমএ’র সভাপতি ডাঃ মোঃ মতিয়ার রহমান, সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহিনুল ইসলাম শাহীন, মেডিকেল অফিসার ডাঃ সোহেল মাহমুদ, গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের সহ-সভাপতি খ. ম. রফিকুল হাসান কাফি, নাহিদ হাসান চৌধুরী রিয়াদ, সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম নিশাদ, উপদেষ্টা তৌহিদুল ইসলাম বিমান, ইসমত জাহান রেশমা ও আইয়ুব হোসেন সুমন প্রমুখ।

দিবসটি উপলক্ষে ১৩ ব্যাগ রক্ত ডোনারদের কাছ থেকে সংগ্রহ করা হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5665

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…