গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রাসায়নিকের কন্টেইনারে গুড়ো দুধ-ডেক্সট্রোজ আমদানি

চট্টগ্রাম সংবাদদাতাঃ
সেপ্টেম্বর ২১, ২০২৩ ৬:১১ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বন্দরে ক্যালসিয়াম কার্বনেটের নামে আমদানি করা রাসায়নিক পদার্থের কন্টেইনারে মিলেছে গুঁড়া দুধ ও ডেক্সট্রোজ। এমন ২ হাজার ৮০০ বস্তা পণ্য জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস। ঢাকার জি ওয়াই ট্রেড প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান চীন থেকে এ পণ্যগুলো আমদানি করেছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার মোঃ সাইফুল হক জানান, এ ঘটনায় ওই প্রতিষ্ঠান এক কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছে।

তিনি বলেন, ‘মিথ্যা ঘোষণায় পণ্যগুলো আমদানি করে ওই আমদানিকারক এক কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে। পরীক্ষা করার জন্য পণ্যগুলোর নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। আমদানিকারকের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

আরও পড়ুন-   ডেঙ্গুতে একদিনে ২১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০১৫

কাস্টমস সূত্র জানায়, ঢাকার পুরান পল্টন এলাকার প্রতিষ্ঠান জি ওয়াই ট্রেড প্রাইভেট লিমিটেড চায়না থেকে ক্যালসিয়াম কার্বনেট আমদানির ঘোষণা দেন। চারটি কন্টেইনারে করে ৩ হাজার ২১৯ বস্তায় প্রতিষ্ঠানটির নামে পণ্য আসে।

কন্টেইনারগুলো খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের আছাদগঞ্জ এলাকার এক্সটেন্ডেড ইউনাইটেড এজেন্সিস নামের একটি সিএন্ডএফ এজেন্টের। কিন্তু সন্দেহ হওয়ার কারণে ১৮ সেপ্টেম্বর আ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে চালানটি লক করে দেয় কাস্টমসের এআইআর শাখা।

১৯ সেপ্টেম্বর চার কন্টেইনারে থাকা পণ্য চালানগুলোর শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। এরমধ্যে মাত্র ৪১৯ বস্তায় ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়। বাকি ২ হাজার ৮০০ বস্তায় ২৮ মেট্রিকটন গুঁড়া দুধ ও ৪০ মেট্রিকটন ডেক্সট্রোজ পাওয়া যায়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…