গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ডেঙ্গুতে আরও ১৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১২২

শীর্ষ সংবাদ ডেস্কঃ
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতে ৫৬৪ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) ২৫৮ জন মারা যান। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৩ হাজার ১২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা একদিনে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্তের রেকর্ড।

রবিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩ হাজার ১২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ৮৪৯ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) ২ হাজার ২৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন-   ২ দুর্নীতিবাজ কর্মকর্তার বদলীতে উলিপুরে মিষ্টি বিতরণ

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২ হাজার ৯৯৭ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৯৭৯ জন এবং সারা দেশের (ঢাকায় ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে ২ হাজার ১৮ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৬৭ হাজার ৬৮৪ জন। এর মধ্যে ঢাকাতে ৭৩ হাজার ২৩৩ জন ও সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) ৯৪ হাজার ৪৫১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ১ লাখ ৫৬ হাজার ৪২৪ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৬৮ হাজার ৬০৩ জন এবং সারাদেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল ৮৭ হাজার ৮২২ জন ছাড়পত্র পেয়েছেন।

আরও পড়ুন-   সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

বর্তমানে সারাদেশে মোট ১০ হাজার ৪৩৭ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকাতে ৪ হাজার ৬৬ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৬ হাজার ৩৭১ রোগী হাসপাতালে ভর্তি আছেন।

এতে আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৩ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার ৬ শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5776

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…