গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বঙ্গবন্ধু অমর, তার মৃত্যু নেইঃ আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদকঃ
আগস্ট ২৫, ২০২৩ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু অমর, তার মৃত্যু নেই মন্তব্য করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, ‘বঙ্গবন্ধু সারাজীবন রাজনীতি করেছেন মানুষের পাশে থেকে মানুষের জন্য। নিজের রক্ত দিয়ে এই দেশের মানুষের ভালোবাসার ঋণ শোধ করে গেছেন। তাই খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি।’

শুক্রবার (২৫ আগস্ট) বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমিনুল ইসলাম আমিন বলেন, ‘পিতার মতোই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য রাজনীতি করছেন বলেই তিনি ক্ষমতায় থাকলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়, ঘরে ঘরে বিদ্যুৎ হয়, বিনামূল্যে ছাত্রছাত্রীরা বই পায়, শিক্ষিতের হার বাড়ে, মানুষের গড় আয়ু বেড়ে যায়, মাথাপিছু ইনকাম ৬০০ থেকে বেড়ে হয় ২৯০০ ডলার, ভূমিহীন, গৃহহীনরা ঘর পায়। বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে।’

আরও পড়ুন-   প্রবাসীদের কাছে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহারুল ইসলাম চৌধুরী, স্থানীয় এমপি ড.আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি।

এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জহির উদ্দিন, নুরুল আবছার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী, পৌর মেয়র মোহাম্মদ যোবায়ের, মোহাম্মদ শাহজাহান, জসিম উদ্দিন, কেএম আসাদ, ওচমান আলী, এস এম আজিজ প্রমুখ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5695

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…