গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

মাইক ঘোষণা দিয়ে দু’গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৮০

সুনামগঞ্জ সংবাদদাতাঃ
জুলাই ২৩, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের ছাতকে দক্ষিণ খুরমা ইউনিয়নে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৮০ জন আহত হয়েছেন। আহতের মধ্যে ২৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২২ জুলাই) দিবাগত রাতে চেচান ও বাউর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন-   নাটোরে চালকের ভুলে নিহত- ২, আহত অন্তত ২০ যাত্রী

স্থানীয়রা জানায়, চেচান বাজারে বাউর গ্রামের শামসুদ্দিন মিয়ার ছেলেরা কিবুল হাসানের দোকানে বড়শির সুতা কিনতে যায় চেচান গ্রামের ফরিদ মিয়ার ছেলে তাওহীদ আহমেদ। এ সময় সুতা এলোমেলোভাবে দেয়ায় তাওহীদের মামা একই গ্রামের আমিরুল ইসলাম তালুকদার দোকানী রাকিবুলের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

ছাতক থানার ওসি খান মোহাম্মদ মাঈনুলজাকির জানান, আগের ঘটনার জেরধরে রাতে মাইকে ঘোষণা দিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে চেচান ও বাউর গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। দেশীয় অস্ত্র, কাঁচের বোতল, ইট-পাটকেল নিয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের ৮০ জন আহত হন। আহতদের মধ্যে ২৪ জনকে হাসপাতালের ভর্তি আছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5509

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন