গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

গাজরের ফেসপ্যাকে ৫ মিনিটেই ফিরবে ত্বকের উজ্জ্বলতা, রইল টিপস

শীর্ষ সংবাদ ডেস্কঃ
জুলাই ১৬, ২০২৩ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

ত্বকের উজ্জ্বলতা দিন দিন কম যাচ্ছে? হরেক রকমের ক্রিম ব্যবহার করেও কোনো উপকার পাচ্ছেন না? অথচ আপনি চাইলেই খুব সহজ উপায়ে পাঁচ মিনিটেই আপনার ত্বকে ফিরবে উজ্জ্বলতা। মনে প্রশ্ন আসছে কীভাবে? চলুন তাহলে জেনে নেয়া যাক।

গাজর দিয়েই বানিয়ে ফেলুন কয়েকটি ফেসপ্যাক। যা ত্বকে উজ্জ্বলতা ফেরাতে দারুণ কাজ করবে। আর সেই ফেসপ্যাক কীভাবে তৈরি ও ব্যবহার করবেন তা নিচে দেয়া হলো।

১. এক চামচ মধুর সঙ্গে আধা কাপ গাজরের পেস্ট মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে এবং হাত-পায়ে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

২. দুই চামচ বেসনের সঙ্গে গাজরের পেস্ট মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে এবং হাত-পায়ে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বক থেকে রোদে পোড়া দাগ দূর করতে দারুণ কাজ করে এই ফেসপ্যাক।

আরও পড়ুন-   আমরা ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের দিকে ধাবিত হচ্ছিঃ প্রধানমন্ত্রী

৩. অর্ধেক শসার পেস্ট ও অর্ধেক গাজরের পেস্ট একসঙ্গে মিশিয়ে নিন। এরপর এতে এক চামচ মধু মিশিয়ে মিশ্রণটি ত্বকে মাখুন। ৩০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৪. আধা কাপ গাজরের পেস্ট এবং এক চামচ মুলতানি মাটির সঙ্গে এক চামচ দুধ মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৫. টক দইয়ের সঙ্গে গাজরের পেস্ট মিশিয়ে তাতে কয়েক ফোঁটা গ্লিসারিন দিয়ে দিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

৬. এক চামচ ওটসের সঙ্গে গাজরের পেস্ট মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…