গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

জেনে নিন কোন পাতার গন্ধে বাড়ে স্মৃতিশক্তি

শীর্ষ সংবাদ ডেস্কঃ
আগস্ট ২২, ২০২২ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

মনে থাকবে কি থাকবে না! এ চিন্তা বৃথা। তবে সমস্যা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা তো আমাদেরকে করতেই হবে। তাই আসুন জেনে নেই কিভাবে বৃদ্ধি পেতে পারে আমাদের স্মতিশক্তি তাও আবার সাধারণ এক পাতার গুণেই।

কোন পাতার এত গুণ যে ভুলতে দেবে না কিছুই?

পুদিনা পাতার গুণে সচল থাকে মস্তিষ্ক। সেখানে রক্ত চলাচল বাড়ে। আর তার গুণেই বাড়ে স্মৃতিশক্তি। সম্প্রতি এ নিয়ে একটি সমীক্ষা চালানো হয়। অংশগ্রহণ করেন ১৪৪ ব্যক্তি। সেখানে দেখা যায়, পুদিনা পাতার তেল পাঁচ মিনিটের জন্য ব্যবহার করলেই সুফল মিলছে। আর একটি সমীক্ষায় দেখা যায়, একই ধরনের তেল ব্যবহার করলে সার্বিক সচেতনতার মাত্রা বাড়ছে। কমছে উদ্বেগ, অবসাদের মতো সমস্যা। কাটছে ক্লান্তিও। শুধু পুদিনার তেল নয়, অনেক সময়ে পুদিনা পাতা বেটে ব্যবহার করলেও একই ধরনের কাজ হয় বলেও দেখা গিয়েছে।

শুধু পুদিনার তেল নয়, অনেক সময়ে পুদিনা পাতা বেটে ব্যবহার করলেও একই ধরনের কাজ হয় বলেও দেখা গিয়েছে।

কিন্তু কী ভাবে কাজ হয়?

গবেষকদের মতে, পুদিনার গন্ধের গুণেই মূলত কাজ হয়। পুদিনা পাতার গন্ধ নাক থেকে মস্তিষ্ক পর্যন্ত পৌঁছলেই রক্ত চলাচল বাড়ে। আর সেই গুণেই মস্তিষ্কের শক্তি বাড়ে। যেমন মজবুত হয় স্মৃতি শক্তি, তেমনিভাবে বাড়ে বিশ্লেষণ করার ক্ষমতাও।

তবে পুদিনা পাতার এই গুণ নিয়ে এখনও গবেষণা চলছে। ক্লান্তি কাটাতে যে এই গন্ধ সাহায্য করে, তা প্রমাণিত হয়ে থাকলেও বাকিটা এখনও বিভিন্ন সমীক্ষার উপর নির্ভরশীল। ঠিক কী ভাবে মস্তিষ্কে রক্ত চলাচল বাড়লে স্মৃতিশক্তিও বাড়বে, তা নিয়ে এখনও গবেষণা চলছে।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5682

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন