গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

করোনার টিকাঃ এক ব্যক্তির পেছনে সরকারের খরচ ১০-১৫ হাজার

মানিকগঞ্জ সংবাদদাতাঃ
জানুয়ারি ২১, ২০২৩ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

‘করোনার মতো ব্যয়বহুল চিকিৎসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষকে বিনামূল্যে দিয়েছেন মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, একেকজন ব্যক্তির পেছনে টিকার জন্য সরকারের ১০-১৫ হাজার টাকা খরচ হয়েছে।’

আজ শনিবার (২১ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ জেলা যুবলীগের আয়োজনে খান বাহাদুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন-    ঢাকায় বিশ্বব্যাংকের এমডি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘বিএনপি বিশৃঙ্খলা করে আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ক্ষমতায় যেতে চায়। তারা ভোটে আসতে চায় না, ভোটের কথা বলে না। বিএনপি জানে জনগণ তাদের ভোট দেবে না, তাই তারা নির্বাচনে আসে না।’

তিনি আরও বলেন, ‘বিএনপি শুধু ক্ষমতা চয়। কিন্তু ক্ষমতায় গিয়ে কী করবে সেটা বলে না। অতীতে তারা ক্ষমতায় গিয়ে গ্রেনেড হামলা চালিয়েছে, মানুষকে না খাইয়ে রেখেছে, আগুনে পুড়িয়ে মেরেছে। সার, বিদুৎসহ অসংখ্য খাতে লুটপাট করেছে।’

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আযম খান, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ উপস্থিত ছিলেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6104

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…