গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বকশীগঞ্জে মুক্তিযোদ্ধা সম্মানি ভাতার টাকা শিক্ষার্থীদের মাঝে বিতরণ

বকশীগঞ্জ, জামালপুর সংবাদদাতাঃ
জুন ৫, ২০২৩ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর জেলার বকশীগঞ্জে বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী তার মুক্তিযোদ্ধা সম্মানি ভাতার অর্ধেক অংশ মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছেন।

সোমবার (৫ জুন) দুপুরে খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসার হল রুমে ভাতার এ টাকা বিতরণ করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আজিজুল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আবু শরিফ, খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক মোসাদ্দেকুর রহমান মানিক, সহকারি লাইব্রিয়ান মাহমুদা আক্তার, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, বীরমুক্তিযোদ্ধা হামদি মেম্বার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল সামাদ, বীরমুক্তিযোদ্ধা পরিমল সাহা, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন প্রমূখ।

আরও পড়ুন-   বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা জানালেন হেরাথ

বীরমুক্তিযোদ্ধা আফসার আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা টাকা ১২ হাজার টাকা থেকে ২০ হাজায় টাকা বর্ধিত করেছেন। তাই আমি ১০ হাজার টাকা করে প্রতি মাসে আমার উপজেলায় অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে থাকি।

তিনি আরও বলেন, আল্লাহ্ পাক আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন আমি ততদিন আমার ভাতার অর্ধেক টাকা অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিব।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5870

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…