গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পল্লী বিদ্যুতের মিটার রিডার

মাধবপুর, হবিগঞ্জ সংবাদদাতাঃ
জুন ৩, ২০২৩ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের মাধবপুরে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নোয়াপাড়া জোনাল অফিসের মিটার রিডার ফরিদ মিয়া (৪০) নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত ফরিদ মিয়া (৪০) সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জয়বর্ধন গ্রামের গোলাম আজম তালুকদারের ছেলে।

শনিবার (৩ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কাউসারনগর ও সাহেববাড়ি গেইটের মধ্যবর্তী স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন-   সংকটে ঘুরে দাঁড়াবার বাজেট দিয়েছে সরকারঃ কাদের

পুলিশ সূত্রে জানা যায়, নিহত ফরিদ মিয়া রাস্তা পারাপারের উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকাগামী একটি অজ্ঞাত নামা নাম্বার বিহীন পিকআপ ভ্যান ঐ ব্যক্তিকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি নাম্বার বিহীন পিকআপ ভ্যান ধাক্কা দিলে গুরুতর রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই ফরিদ মিয়া মৃত্যুবরণ করেন। তিনি আরোও জানান যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, দুর্ঘটনা কবলিত গাড়ি ও চালক শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে। আইনত ব্যবস্থা চলমান।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5671

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…