গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নেত্রকোণায় বিএনপির কেন্দ্রীয় নেতার বাড়ি ভাঙচুর ও কার্যালয়ে আগুন

নেত্রকোণা সংবাদদাতাঃ
মে ২২, ২০২৩ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নেত্রকোণা জেলা আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে।

এ সময় ক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কমিটির নেত্রী ড. আরিফা জেসমিনের বাসা ভাঙচুর করে এবং জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।

আরও পড়ুন-   গোবিন্দগঞ্জ আসনে আ.লীগ বিএনপি’র ১ ডজন মনোনয়ন প্রত্যাশীর দৌড়ঝাঁপ

শামসুর রহমান লিটনের নেতৃত্বে শহরের ছোট বাজার দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটন, আওয়ামী লীগ নেতা অধ্যাপক ভজন সরকারসহ সংগঠনের নেতৃবৃন্দ।

জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক জানান, দলীয় স্লোগান দিয়ে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বিএনপি অফিসের তালা ভেঙে ভেতরের আসবাবপত্র বের করে কার্যালয়ের সামনে আগুন দেয়। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ড. আরিফা জেসমিনের বাসা ভাঙচুর করে।

আরও পড়ুন-   বড়াইগ্রামে স্মার্ট ভূমিসেবা সপ্তাহ শুরু

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন বলেন, রাজশাহীতে বিএনপির নেতা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছে। তার এই বক্তব্যে বিএনপির মনোভাব স্পষ্ট করে দিয়েছে। আবারও নেত্রীকে হত্যার ষড়যন্ত্র শুরু করেছে।

এদিকে দলীয় প্রধানকে হত্যার হুমকির ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটন বাদী হয়ে সোমবার (২২ মে) দুপুরে আদালতে একটি মামলা করেছেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5793

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…