গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মদনে মামা-ভাগ্নের সংঘর্ষে আহত ১২

ইমরান হোসাইন, মদন (নেত্রকোণা):
জানুয়ারি ৮, ২০২৩ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে আলমশ্রী গ্রামে সম্পত্তি বন্টন নিয়ে মামা-ভাগ্নের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঐ গ্রামের মৃত আসাদ মেম্বার তালুকদারের ৮ ছেলে ও ৯ মেয়ে মধ্যে তাদের পৈত্রিক সম্পত্তির ওয়ারিশান ভাগ বন্টন নিয়ে মামা-ভাগ্নের মধ্যে দীর্ঘদিন ধরে বিরুধ চলছিল। এ নিয়ে এলাকায় একাধিক বার দরবার, শালিশে সুরাহা না হওয়ায় রবিবার (০৮ জানুয়ারী) সকালে এর এই জের ধরে একপর্যায়ে সংঘর্ষ ঘটে।

এতে, এততরাজ (৫৫), মুজাম্মেল (৪৫), ইজাজুল (৪০), তমজিদ (৩৬), রবিন (২২), বাইদো রহমান (৩০), জহিরুল ইসলাম (২৬), মহসীন (৩০), রিজন (১৮) সহ মোট ১২জন আহত হয়।

আরও পড়ুন-    জানুয়ারির মাঝামাঝিতে প্রকল্প পাস না হলে ব্যালটে ভোটঃ ইসি রাশেদা

আহতদের মধ্যে সাব্বির হোসেন (২৩) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাকি আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় আছে।

এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ তাওহীদুর রহমান জানান, আমার কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6104

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…