গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বড়াইগ্রামে ৩০ ভরি ওজনের সোনার বার সহ বাসযাত্রী আটক

নাটোর সংবাদদাতাঃ
অক্টোবর ২৪, ২০২২ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশ একটি যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে ৩০ ভরি ওজনের একটি সোনার বার সহ এক যাত্রীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বড়াইগ্রামের মানিকপুর এলাকায় ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে এই বার উদ্ধার করে পুলিশের এক বিশেষ টীম।

এ সময় সোনার বার বহনকারী বাসযাত্রী আব্দুল হালিম (৪০) কে আটক করা হয়।

আরও পড়ুন- ঘূর্ণিঝড় সিত্রাংঃ কবলে ইউএস-বাংলার বিমান, আকাশে এক ঘণ্টা চক্কর

আব্দুল আলিম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারপ্রামের আব্দুল লতিফের ছেলে। ওই সোনার বারের আনুমানিক মূল্য প্রায় ২৪ লক্ষ টাকা।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেল্সে তল্লাশী চালিয়ে বাসযাত্রী আব্দুল হালিমের প্যান্টের পকেট থেকে ওই সোনার বার পাওয়া যায়।

সোমবার সকালে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ও তাকে নাটোর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5852

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন