গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

গলাচিপার চিকনিকান্দীতে যুব সমাজের জন্য খেলাধুলার মাঠ ভরাট

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতাঃ
সেপ্টেম্বর ১৩, ২০২২ ৭:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

যুব সমাজের জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’-এ শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন রিয়াদ ফুটবল খেলার মাঠ ভরাট এর উদ্যােগ নিয়েছেন।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ড্রেজার এর বালি ফেলে চিকনিকান্দী ইউনিয়ন হাইস্কুল খেলার মাঠ ভরাট এর কাজ শুরু করেন। এ সময় সাজ্জাদ হোসেন রিয়াদ বলেন, খেলাধুলার উন্নয়নে ও প্রসারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আন্তরিকভাবে চেষ্টা করছ। বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটা মুহূর্ত দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। তিনি সুস্থ থাকলে দেশ সুস্থ থাকবে, দেশ সুস্থ থাকলে আপনারাও সুস্থ থাকবেন।

আরও পড়ুন-  লন্ডনে নেয়া হচ্ছে কফিনবন্দি এলিজাবেথকে

লেখাপড়াকে অগ্রাধিকার দিয়ে খেলাধুলায় মনোযোগী হওয়ার কথাও উল্লেখ করে ইউনিয়নের তরুন প্রজন্মের উদ্দেশ্যে বলেন, তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নাই। তাই যুব সমাজকে খেলাধুলায় আগ্রহী করতে ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসারও আহ্বান জানান। খেলাধুলা একজন খেলোয়াড়কে শৃঙ্খলা রক্ষায় অভ্যস্থ করে তুলে। খেলার মাধ্যমে ভাল খেলোয়াড় তৈরি হলে তারা দেশে বিদেশে সুনাম বয়ে আনতে পারবে। তাই লেখাপড়ার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে।

তিনি আরও বলেন, একটি সুস্থ জাতি দেশের উন্নয়নের অন্যতম নিয়ামক। সুস্থতা রক্ষায় খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন চিকনিকান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবনী রায়, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইব্রাহিম মুন্সী, দেবাল সমাদ্দার, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য বিবেক দেবনাথ প্রমুখ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5793

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…