গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রামগঞ্জে হামলার শিকার বিএনপি নেতার বাড়িতে লুটপাটের অভিযোগ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের রামগঞ্জে হামলার শিকার বিএনপি নেতার বাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (৩০ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার ১০ নং ভাট্টা ইউনিয়নের পাঁচরুখী গ্রামের ভূইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে শনিবার সন্ধ্যায় লামচর ইউনিয়ন বিএনপির নির্বাচনী ফলাফল ঘোষণার পর প্রতিপক্ষের হামলায় আহত হন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এজিএস আবুল কাশেম। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এজিএস আবুল কাশেমের স্ত্রী মোহছেনা আক্তার অভিযোগ করেন, বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা পাকা বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় তারা ঘরে রক্ষিত নগদ এক লাখ দশ হাজার টাকা, কয়েক ভরি স্বর্ণালঙ্কার এবং জমির মূল্যবান কাগজপত্র নিয়ে যায়।

তবে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আবুল কাশেম ভিন্ন দাবি করেন। তিনি মোবাইল ফোনে জানান, ভাটরা ইউনিয়ন বিএনপির নির্বাচনকে ঘিরে দলের একটি মহল তার বিরোধিতা করছে। প্রতিপক্ষ মহলই তাকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বারী বলেন, “এ পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। আমি মোবাইল ফোনে বিষয়টি অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।”

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5776

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…