জামালপুরের বকশীগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ- ২০২৩ উপলক্ষে উদযাপন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মে) বিকালে উপজেলা সরকারি গণগ্রন্থাগার হলরুমে এই আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বি।।
আরও পড়ুন- মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, সদর ইউপি চেয়ারম্যান আলমগীর কবির আলমাস, মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসের তহশিলদারগণ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
আলোচনায় বাংলাদেশের ভূমি আইন, ভূমি ব্যবস্থাপনাসহ উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস থেকে ভূমি মালিকদের প্রদত্ত সেবা বিষয়ে আলোকপাত করা হয়। খাজনা, ই-নামজারি সহ বিভিন্ন কাজে অনলাইন সুবিধা নিতে আহবান জানানো হয়। আজ ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত এই সেবা সপ্তাহ পালন করা হবে।





