গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

সংসদ উপনেতা হতে যাচ্ছেন মতিয়া চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
জানুয়ারি ১৩, ২০২৩ ১২:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

সংসদের পরবর্তী উপনেতা হতে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং শেরপুর-২ আসনের সংসদ সদস্য মতিয়া চৌধুরী। আওয়ামী লীগের সংসদীয় দলের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের এ বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই পদে মতিয়া চৌধুরীর নাম প্রস্তাব করলে তা সমর্থন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন।

আরও পড়ুন-    শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ উন্নতি বাংলাদেশের

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ১১ সেপ্টেম্বর সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে উপনেতার পদটি শূন্য হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য সাজেদা চৌধুরী টানা তৃতীয় বারের মতো একাদশ জাতীয় সংসদের উপনেতা নির্বাচিত হয়েছিলেন।

২০০১-০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত সরকারের আমলে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া কাউকে সংসদ উপনেতা হিসেবে নিয়োগ দেননি।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার সরকার আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, যারা জনগণের সঙ্গে সুসম্পর্ক এবং নিজ নির্বাচনী এলাকায় ভালো কাজ করছেন তারাই আগামী নির্বাচনে মনোনয়ন পাবেন।

আরও পড়ুন-    মদনে মামা-ভাগ্নের সংঘর্ষে আহত ১২

এসময় সংসদ সদস্যদের জনগণের সঙ্গে কথা বলার এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে বলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপির চলমান সরকার বিরোধী আন্দোলন শান্তিপূর্ণ হলে তাতে তাদের আপত্তি নেই।

এসময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপি যদি অগ্নিসংযোগ ও ভাঙচুর করে অরাজকতা সৃষ্টির চেষ্টা করে, তাহলে তাদের কঠোর হাতে দমন করা হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6104

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…