লক্ষ্মীপুরের রায়পুরে এডভোকেট আনোয়ার হোসেন মৃধার পিতা সমাজ সেবক তাজল ইসলাম (৭০) সোমবার মধ্য রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
দুপুরে ২টার সময় উপজেলার কেরোয়া ইউপির মধ্য কেরোয়া গ্রামের মৃধা বাড়ীতে জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী জামশেদ কবির বাকি বিল্লাহ, নজরুল ইসলাম লিটন, এডভোকেট রহমত উল্যাহ বিপ্লব, মারফ বিন জাকারিয়া, ইউপি চেয়ারম্যান সফিকুর রহমান পাঠান, সাংবাদিক তাবারক হোসেন আজাদ, কাজল কায়েস, বাহার মৃধা, তুহিন চৌধুরী, নজরুল ইসলাম সরকার ও মোহাম্মদ ইউনুস।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন


