গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ভারতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতাঃ
অক্টোবর ২, ২০২২ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের মাধবপুরে পার্শ্ববর্তী উপজেলায় ট্রাক ও সিএনজি অটোরিকশাটির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।

রোববার (২ অক্টোবর) সকাল সাড়ে সাতটায় দিকে মাধবপুর পৌরশহরের অদূরে বিজয়নগর উপজেলা শশই এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত ৩জনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ও একজন উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- সুমন গোস্বামী (৩০) ও মোহন বনিক (২৫)। এদের মধ্যে নিহত সুমন হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের শ্রী গুরু চৈতন্য সংঘের প্রতিষ্টাতা ভারতীয় উপমহাদেশের অন্যতম ধর্মযাজক দেবব্রত গোস্বামীর ভাতিজা ও স্বপন গোস্বামীর ছেলে এবং নিহত মোহন মাধবপুর বাজারের গৌরাঙ্গ বনিকের ছেলে।

আরও পড়ুন- পাঁচ দিনের ছুটির কবলে প্রশাসন

জানা যায়, আদাঐর গ্রামের সনাতন ধর্মের পন্ডিত সুমন গোস্বামী তার সহযোগী মোহন বনিককে নিয়ে সকালে মাধবপুর বাসস্ট্যান্ড থেকে সিএনজি অটোরিকশা যোগে আখাউড়া শুল্ক বন্দর দিয়ে ভারতে আগরতলার উদ্দেশে রওয়ানা হন। সেখানে গিয়ে তাদের পূজা উদযাপন করার কথা ছিল। তাদের বহনকারী যানটি ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর পৌরশহরের অদূরে বিজয়নগর উপজেলার শশই এলাকায় পৌঁছলে একটি তেলের ট্রাকের মেট্রো-৬-৪১০৩৭১ সঙ্গে সিএনজি অটোরিকশাটির সংঘর্ষে হয়। এতে সুমন গোস্বামী ও মোহন বনিক নিহত হন। এদিকে সুমন গোস্বামী মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার ভক্ত ও অনুরাগীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু জানান, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী তেলের ট্রাক মেট্রো-৬-৪১০৩৭১ ও দুর্ঘটনার শিকার অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5671

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…