গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রায়পুরে ভবনের কাজের সময় পড়ে শ্রমিকের মৃত্যু

তাবারক হোসেন আজাদ
সেপ্টেম্বর ২৫, ২০২২ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!
লক্ষ্মীপুরের রায়পুরে নতুন ভবন করার সময় মাটিতে পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে (২৫ সেপ্টেম্বর) উপজেলার উত্তর চরবংশি ইউপির খাসেরহাট বাজারের পাশে গাজি বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত মোঃ হোসেন (৩৫) চরবংশি ইউপির নাইয়াপাড়া এলাকার কৃষক আক্কাস আলির ছেলে। নিহতের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। সন্ধায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
কাদির হোসেন নামের এক প্রত্যক্ষদর্শী শ্রমিক জানান, তারা চারজন খাসেরহাট এলাকার পাশে গাজি বাড়ির শাহজালাল গাজির নতুন ভবনের ছাদে রড বসানোর কাজ করছিলেন। সে সময় হোসেন ভবন থেকে পড়ে গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রায়পুর সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাজহারুল ইসলাম জানান, হাসপাতালে আসার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়। বিকালে মরদেহ পরিবার বাড়িতে নিয়ে গেছেন।
রায়পুর উত্তর ও দক্ষিন চরবংশি ফাঁড়ির ইনচার্জ মফিজুর রহমান বলেন, ভবন থেকে মাটিতে পড়ে নিহত শ্রমিকের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।
শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…