গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

সংসদ কমিটির প্রথম বৈঠক আগামীকাল

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৭, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদীয় কমিটির প্রথম বৈঠক আগামীকাল শনিবার (২৮ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের লেভেল-২-এ অবস্থিত কেবিনেট কক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার (২৭ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

একই দিন বিকাল ৪টায় জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা আহ্বান করা হয়েছে। সংসদ ভবনের সরকারি দলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

এতে চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন কার্যক্রম এবং সংসদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৈঠকগুলো সংসদের নিয়মিত কার্যক্রম শুরু করার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। এরপর থেকে সংসদের কার্যক্রম নিয়মিতভাবে এগিয়ে নিতে বিভিন্ন প্রস্তুতি চলছিল। আজকের বৈঠকের মধ্য দিয়ে সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।

এদিকে ১৩ দিনের বিরতি শেষে আগামী (রোববার) বিকেল ৩টায় শুরু হবে জাতীয় সংসদের মুলতবি অধিবেশন।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6201

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন