গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

“মেগা প্রকল্পের আড়ালে মেগা দুর্নীতি, জনগণ পায়নি সুফল” : পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৪, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত সরকারের আমলে দেশে কোনো উন্নয়ন হয়নি। সারাদেশ উন্নয়নবঞ্চিত ছিল। শুধু তথাকথিত মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। এই দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতি দূর করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক সাহাব উদ্দিন সাবুর দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।

মন্ত্রী বলেন, সারাদেশে অনেকগুলো মেগা প্রকল্প হয়েছে। এই মেগা প্রকল্পগুলোর সুবিধাভোগী গ্রামের মানুষ নয়, সাধারণ মানুষও নয়। হয়তো সাময়িকভাবে ব্যক্তিগত বিশেষ প্রয়োজনে এগুলো ব্যবহার হচ্ছে। এমন অনেক মেগা প্রকল্প হয়েছে, যা গত ১৭ বছরেও না করলেও চলত। আবার কিছু মেগা প্রকল্প জরুরি ছিল। সেগুলো হয়েছে, কিন্তু ১ হাজার কোটি টাকার প্রকল্প ১০ হাজার কোটি টাকায় বাস্তবায়ন করা হয়েছে। মেগা প্রকল্পে মেগা দুর্নীতি হয়েছে।

তিনি আরও বলেন, কোনোভাবেই যেন দুর্নীতি না হয়— সেটা জেলা পরিষদে হোক, লক্ষ্মীপুর পৌরসভায় হোক, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, সড়ক বিভাগ কিংবা এলজিইডিতে হোক। দায়িত্বপ্রাপ্তদের এ দায়িত্ব নিতে হবে। কোনো দায়-দায়িত্ব আমরা নেব না। এ বিষয়ে সরকার সম্পূর্ণ ওয়াকিবহাল। মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে সবসময় সতর্ক রয়েছেন। যদি কেউ দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হন, তাহলে শুধু বিভাগীয়ভাবেই নয়, তিনি রাজনৈতিক ব্যক্তি হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে দীর্ঘদিন পর আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে এখানে এসেছি। সর্বশেষ জুলাই আন্দোলনে অনেকেই শহীদ হয়েছেন।

তিনি আরও বলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের ১৫ কোটি টাকা ইউনিয়ন ব্যাংকে আটকে আছে। ভাগ্যের নির্মম পরিহাস— সম্পদটিও এখন জব্দ অবস্থায়। শেষ পর্যন্ত সেই অর্থ পাওয়া যাবে কি না, তা অনিশ্চিত। শুধু একটি ব্যাংকেই এমন অবস্থা নয়; বাংলাদেশে ৭-৮টি ব্যাংক আজ অচল অবস্থায় রয়েছে লুটপাট ও টাকা পাচারের কারণে। একটি কঠিন সময়ে আমাদের দায়িত্ব নিতে হয়েছে। এই কঠিন সময় পার করাও কঠিন। এজন্য সবার আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন।

জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার, রায়পুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ননী গোপাল ঘোষ এবং লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল প্রমুখ।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 165

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…