গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর হোটেল বন্ধের হুঁশিয়ারি : জনস্বার্থে ৩ হোটেলকে জরিমানা

তাবারক হোসেন আজাদ
মার্চ ৫, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তিনটি হোটেলকে জরিমানা করেছে। লাইসেন্সবিহীন কৃষি পণ্য বিক্রয় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে মো. নজরুল ইসলামকে ‘কৃষি বিপণন আইন, ২০১৮’ অনুযায়ী ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার কারণে মো. খোরশেদ আলমকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ করার কারণে মো. মিলনকে একই আইনের ৩৮ ও ৫১ ধারায় ৮০,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন এবং মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশ, আনসার ও কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া জানান, তিনটি মামলায় মোট এক লাখ দশ হাজার টাকা অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়েছে। তিনি আরও বলেন, “জনস্বার্থে বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।”

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 218

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…